ডেস্ক রিপোর্ট: কৃষিপণ্যের সঠিক বিপণনের জন্য দেশের বড় বড় কোম্পানিগুলোকে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, মহামারিকালেও চালের রেকর্ড উৎপাদন হয়েছে। অন্যান্য ফসলের উৎপাদনও বেড়েছে। উৎপাদনে কোন সমস্যা নেই; কিন্তু বিপণন ও সরবরাহ ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়েছে। কৃষি প্রক্রিয়াজাতে বড় বড় কোম্পানিগুলো এগিয়ে না আসলে সুষ্ঠু ও টেকসই বিপণন ব্যবস্থা গড়ে তোলা যাবে না।
মন্ত্রী বুধবার সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘মহামারিতে খাদ্য নিরাপত্তা এবং সরবরাহ নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, উৎপাদন একটু বেশি হলেই বিপণনে সমস্যা দেখা দেয়। এ বছর আম ও আলুর উৎপাদন বেশি। দাম কম। বর্তমানে কৃষকেরা আলু বিক্রি করতে পারছে না। প্রক্রিয়াজাত করে আমের জুস, জেলি, আলুর চিপস প্রভৃতি ব্যাপকহারে করতে পারলে বিপণনে সমস্যা হতো না। কৃষকেরা ভাল দাম পেতো। এক্ষেত্রে এফবিসিসিআই ও ডিসিসিআইকে কৃষি প্রক্রিয়াজাতে বিনিয়োগে এগিয়ে আসতে হবে।
খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, বিএসটিআইর মহাপরিচালক ড. মো: নজরুল আনোয়ার, কার্নেল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: সালেহ আহমেদ, ডিসিসিআইর প্রেসিডেন্ট রিজওয়ান রাহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনকেএ মুবিন, এনএটিপির উপদেষ্টা মাহবুব আলম, ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক আম্বারিন রেজা প্রমুখ ওয়েবিনারে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।
কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি এবং মানসম্পন্ন পণ্যের রপ্তানি নিশ্চিত করতে ঢাকার শ্যামপুরে ‘কেন্দ্রীয় প্যাকিং হাউজ’ আধুনিকায়নে ১৫৬ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন কৃষিমন্ত্রী।
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে চরম হতাশা ও ক্ষোভে উৎপাদিত পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছেন কৃষকরা। উৎপাদন ব্যয়ের তুল ...
হাসান মামুন, পিরোজপুর: দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পিরোজপুরে একসময় লিচু চাষের কথা ছিল প্রায় অকল্পনীয়। সেই ধারণাকে বদলে দিয়ে নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের প্রান্তিক কৃষক হংসপতি মিস্ত্রী গড়ে তুলেছে ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর তহবিলের বন্যাক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার, ৬ জুন সকাল ১১টায় ...
খুলনা অফিস: বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে কুমির ...
সব মন্তব্য
No Comments