ডেস্ক রিপোর্ট: নৌযান শ্রমিক ফেডারেশন যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সাঈদ মারা গেছেন। বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) বেলা ১২টা ৫০ মিনিটে চিকিৎসার জন্য ঢাকা আনার পথে কুমিল্লা হাইওয়ে এলাকায় ইন্তেকাল করেন তিনি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশ অফিস সচিব আতিকুল ইসলাম টিটু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানাগেছে, সকাল বেলা তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর কাকড়ায় অবস্থান কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি ।
আবু সাঈদ দীর্ঘ ৩০ বছর যাবত বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব প্রদান এবং শ্রমিকদের অধিকার আদায়সহ বাংলাদেশের জাতীয় ও জনজীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।
তিনি বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ছিলেন।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন-এর সভাপতি মো: শাহ আলম এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যুক্তবিবৃতিতে শ্রমিক-কৃষক-জনগণের মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক ইঞ্জিনিয়ার আবু সাঈদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাখফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন-এর জন্য তিনদিনের শোক পালনের কর্মসূচী ঘোষণা করেন। এই তিনদিন সংগঠনের সকল কার্যালয়ে ও সকল অভ্যন্তরীণ নৌযানে কালো পতাকা উত্তোলন এবং ফেডারেশনের অন্তর্ভূক্ত সকল ইউনিয়নের সদস্যদের কালো ব্যাজ ধারনের জন্য উদাত্ত আহবান জানান।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments