চট্টগ্রাম অফিস : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কেনো সরকার প্রধান এদেশের নাগরিকদের এতো সুযোগসুবিধা করে দেননি। এ লক্ষ্যে পার্বত্য দুর্গম অঞ্চলের প্রতিটি পরিবারকে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎপৌঁছেদেওয়া হচ্ছে। তিনি বলেন, রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় ১ হাজার ২৪০টি পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হবে।
গতকাল বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় সোলার হোম প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পার্বত্য মন্ত্রী বলেন, প্রত্যেক উপকারভোগীকে সম্পূর্ণ বিনামূল্যে এক লক্ষ টাকার অধিক মূল্যের সোলার প্যানেল দেওয়া হবে। এছাড়া, সরঞ্জামগুলো স্থাপনের জন্য প্রত্যেক পরিবারকে নগদ ৬৫০ টাকা করে প্রদান করা হবে। তিনি আরো বলেন, এই সোলার প্যানেল সঠিকভাবে ব্যবহার করলে অন্তত ২০ বছর পর্যন্ত প্রত্যেকটি পরিবার বিনামূল্যে বিদ্যুতের আলো পাবেন। প্রত্যেক উপকারভোগী পরিবারের পক্ষ থেকে একজনকে প্যানেলের ব্যবহারবিধি জানার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার। প্রত্যেকে এ প্রশিক্ষণ গ্রহণ করে আরো ৬৫০ টাকা করে পাবেন।
মন্ত্রী বলেন, দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পৌঁছানো অত্যন্ত দুষ্করও ব্যয়বহুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এ তিন জেলার প্রত্যন্ত দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ ও স্থাপন করে দেওয়া হচ্ছে। তিনিবলেন, পার্বত্য দুর্গম এলাকায় ১০ হাজার ৮৯০ টি পরিবারকে সোলার হোম সিস্টেম এবং ২ হাজার ৮১৪টি সোলার কমিউনিটি সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করছে সরকার।
এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য-বাস্তবায়ন ও প্রকল্পপরিচালক মো. হারুন-অর-রশিদ, জেলা পুলিশ সুপার মো. তারিকুল, জেলা পরিষদ সদস্যমো. মোজাম্মেল হক বাহাদুর, বাবু সিংঅং খুমী, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু চহাইমং মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপজেলা নির্বাহী অফিসার মো. খোরশেদ আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments