সুমন আদিত্য, জামালপুর: দেওয়ানগঞ্জ উপজেলায় পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও জামালপুর উন্নয়ন সংঘের সহযোগিতায় ১৪ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে জনস্বাস্ত্য প্রকৌশলী রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পঃ পঃ চিকিৎসক আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ, শাহ মোহাম্মদ মাসুদ, উন্নয়ন সংঘের আবু তাহেরুল ইসলাম, সাংবাদিক খাদেমুল ইসলাম প্রমুখ। এ সময় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাগল-ভেড়ার ভাইরাসজনিত রোগ পিপিআর এবং গবাদিপশুর ভাইরাসজনিত রোগ-এফএমডি নিয়ন্ত্রণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
সব মন্তব্য
No Comments