স্টাফ রিপোটার: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে আজ ২ জুলাই বিকেল ৫টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক কমিটি আজ ২ জুলাইকে পাটকল ধ্বংসের কালোদিবস পালনের ঘোষণা করে। নাগরিক কমিটি ঘোষিত কর্মসূচির সাথে সংহতি জানিয়ে আজ বাসদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, সদস্য জুলফিকার আলী, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও ঢাকা মহানগর নেতা আহসান হাবিব বুলবুল ও খালেকুজ্জামান লিপন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার ২০২০ সালের ২ জুলাই রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে রাষ্ট্রায়ত্ত পাটকলের কফিনে শেষ পেরেক ঠুকেছে।
নেতৃবৃন্দ বলেন, দেশে ৭ লক্ষ ৬১ হাজার ৭৮৬ কোটি টাকার বাজেট হলেও পাটকল আধুনিকায়ন করার জন্য মাত্র ১২ শত কোটি টাকা বরাদ্দ করা হয় না। রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে সরকার স্থায়ী-অস্থায়ী প্রায় ৫০ হাজার শ্রমিক পরিবার ও পাটকলের সাথে যুক্ত বিভিন্ন পেশার মানুষকে পথে বসিয়েছে, পাটচাষিদেরকে দুর্দশায় নিক্ষেপ করেছে। বন্ধ ঘোষণার ৩ বছর পরেও সকল শ্রমিককে তাদের পাওনা সম্পূর্ণ পরিশোধ করা হয়নি।
নেতৃবৃন্দ অবিলম্বে আধুুনিকায়ন করে রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ চালু করা এবং শ্রমিকদের সকল বকেয়া পরিশোধের দাবি জানান। একই সাথে বন্ধ সকল পাটকল চালু, সরকারের বেসরকারিকরণ, লুণ্ঠন ও দুঃশাসনের বিরুদ্ধে সকল বাম-প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পুরানা পল্টন মোড়, মুক্তাঙ্গন, জিরোপয়েন্ট, জিপিও, বায়তুল মোকাররম হয়ে সেগুনবাগিচাস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
সব মন্তব্য
No Comments