রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ইয়াবা ক্রয় করতে এসে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন মাইনুর হাসান মাসুম নামের এক কলেজ কর্মচারী।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে।
গণধোলাইয়ের শিকার মাসুম পার্শ্ববর্তী মাদারীপুরের ডাসার এলাকার বাসিন্দা।
তিনি (মাসুম) খুলনার দাকোপ উপজেলার লাউডোবা কৈলাশগঞ্জ সরকারি মহিলা ডিগ্রী কলেজের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত রয়েছেন। কয়েকদিন পুর্বে সে ছুটিতে বাড়িতে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে খাঞ্জাপুর ইউনিয়নের এক ইয়াবা কারবারির কাছ থেকে ইয়াবা ক্রয় করে মোটরসাইকেলযোগে ফিরছিলেন পার্শ্ববর্তী ডাসার এলাকার চিহ্নিত ইয়াবা সেবী মাসুম।
পথিমধ্যে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে একদল যুবক তাকে তল্লাশী করে দুইপিচ ইয়াবা পায়।
এসময় উত্তেজিত জনতা তাকে (মাসুম) গণধোলাই দেয়।
একপর্যায়ে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেতে নিজের মোটরসাইকেল, মোবাইল, মানিব্যাগ ফেলে মাসুম দৌঁড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে গণধোলাইয়ের শিকার মাসুমের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments