ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার পীরবাড়ি এলাকায় বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দখল করে নিয়েছে ভূমিদুস্যরা। এর প্রতিবাদ করায় নানা ভাবে ভয় ভীতি ও হুমকি দিয়ে আসছে তারা। স্থানীয় সূত্রে জানা যায়, ৪০বছর পূর্বে ব্রাহ্মণবাড়িযা জেলার বাঞ্ছারামপুর উপজেলার ঝনারচর গ্রামের (অবঃ) ভূমি কর্মকর্তা মোঃ ছারওয়ারদী (৭০) ওই এলাকায় জায়গা ক্রয় করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। সম্প্রতি সংস্কার কাজ করতে গেলে ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যূ ইয়াকুব মিয়া ও জাকির মিয়ার নেতৃত্বে কতিপয় লোকজন বাধা প্রদান করে। তাদের দাবী, বাড়ির ভেতরে তাদের নিজস্ব জায়গা রয়েছে। পরে স্থানীয়দের সহায়তার সংস্কার কাজ শেষ করেন। এর পরই তারা জায়গার দাবী করে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে আসছিলের। এর জের ধরে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াকুব মিয়ার নেতৃত্বে ৭/৮জন লোক শাবল, হাতুড়ি, বেলচা দিয়ে ডাক্তার প্লাজা বাড়িটির ৪০ফুট দৈর্ঘ্যরে উত্তর দিকের সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়ে জবর দখল করে নেয়।
স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিরীহ কেউ বাড়ির জায়গা ক্রয় বা নির্মান কাজ করতে গেলে তাদের মোটা অংকের চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে কেউ বাড়ি ক্রয় করা বা নির্মান কাজ করতে পারে না। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সিন্ডিকেট রয়েছে ভূমিদস্যু ইয়াকুবের।
ভূক্তভোগীরা জানায়, নিরীহ মানুষ। পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। প্রতিনিয়ত তারা হুমকি দিয়ে আসছে। আমরা থাকতে পারবো কিনা জানি না।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এ বিষয়ে কোন কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
সব মন্তব্য
No Comments