ডেস্ক রিপোর্ট :চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। মঙ্গলবার ( ১০ জুন ) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে আমিরাতের একটি ফ্লাইটে ষন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার ( ৯ জুন ) সন্ধ্যা সাড়ে ৭টায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে আমিরাতের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ত্যাগ করেন উপদেষ্টা ড. ইউনূস।
জানাগেছে, এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এসময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন 'কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড'।
এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও সেদেশের ব্যবসায়ী ও সরকারের জেষ্ঠ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন চত্বরের নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ১২ জুলাই ২০২৬ ...
মোংলা থেকে মোঃ নূর আলম: হরিণ শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া সেই বাঘটি দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে অবশেষে তার আবাসস্থল সুন্দরবনে ফিরে গেছে। ১২ জুলাই রোববার দুপুরে সুন্দরবনের আন্ধারমানি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলন আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাত ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ২ ঘণ্টা মুষলধারে চলে। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর ...
সব মন্তব্য
No Comments