নাটোর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা জেলায় জেলায় সন্ত্রাসের গডফাদার তৈরি করেছে। নাটোরে অবৈধ এমপি ( শিমুল) আর সিংড়ায় ফাইভস্টার বাহিনীর জনক (পলক) তৈরি করেছে। তাদের কাজই ছিল বিএনপির সিনিয়র নেতাদের ওপর হামলা করা। তারা সিংড়ার সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদের ওপর হামলা চালিয়েছে।
শুক্রবার ( ৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পলকের সন্ত্রাসী বাহিনীকে সিংড়ায় আবারো নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে , আমি বলে দিতে চাই তাদের যেসকল বিএনপি নেতারা অর্থ খেয়ে আসার সুযোগ করে দিবে তাদের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা নেয়া হবে। পলক আজকে ৪০ হাজার কোটি টাকার মালিক। বিএনপির সাবেক এমপি -মন্ত্রীরা খেতে পায় না। তারা ভোট ছাড়া এমপি হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হতে যায় দুর্নীতি করে। এই টাকা সিংড়ার জনগণের টাকা। এই টাকার মালিক বাংলার সাধারণ জনগণ।
দুলু বলেন, আওয়ামী লীগ কে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাংলাদেশে ফেরাউন- নমরুদ হচ্ছে শেখ হাসিনার দোসররা। তাদের ক্ষমা করা যাবে না। বাংলাদেশে তারা এত অন্যায় জুলুম অত্যাচার করেছে, যে তাদের নামও কেউ মুখে মুখে নিতে চায়না।
দুলু আরও বলেন, আওয়ামী লীগের রক্ত মাংস অস্থিতে ফ্যাসিজম মিশে আছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। শুধু হাসিনার ইতিহাসই হত্যাকান্ডের ইতিহাস নয়, স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। দেশে একনায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালিয়েছিল। শেখ মুজিব চারটি পত্রিকা বাদে দেশের সকল পত্রিকা নিষিদ্ধ করেছিলো। ইতিহাসের পটপরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতিই বাংলার মাটিতে অঘোষিত ভাবে নিষিদ্ধ হয়ে গেছে।
অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির আরেক সদস্য , সিংড়ার সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ বলেন, বিএনপির ৩১ দফা বাংলাদেশের সাধারণ জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে কাজ করছে, কারণ এটি তাদের মৌলিক চাহিদাগুলিকে গুরুত্ব দিয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে।
সমাবেশে সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে অনন্যার ভেতর বক্তব্য রাখেন—নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন , জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments