মহাসিন মিঞা লিটন , উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায় ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১ টার দিকে মুন্ডপাশা ৭নং ওয়ার্ডের মোঃ রাজিব হাওলাদারের অবুঝ সন্তান মোঃ আলভী(২) খেলতে গিয়ে বসতঘরের পূর্ব পাশে একটি পুকুরে পা পিছলে পরে যায়। এসময় তার মা রান্না করতে ছিলো। পরে অনেক খোজাখুজির পরে ওই শিশুকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং পরবর্তীতে পুকুর থেকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ শিশুটির মৃত্যু ঘোষণা করেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments