সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার পশ্চিম নয়াপাড়ায় একজন তরুনের রহস্য জনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) জামালপুর পৌরসভার পশ্চিম নয়াপাড়া রেললাইনের পূর্ব পাশে ভাড়া বাড়ি থেকে মোঃ সিয়াম (২০) নামের এই তরুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সরজমিনে গিয়ে এলাকার লোকজনের ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। এলাকার কিছু লোক জানায় তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে,আবার অনেকেই বলে ঝগড়া-ঝাঁটির কারনে আত্মহত্যা করেছে।
সকালে এলাকার লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।ছেলেটির গ্রামের বাড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজির আঁখ গ্রামের গোলাম রব্বানী ছেলে।
মৃত সিয়ামের স্ত্রী সেলিনা সাফরিন জয়া (১৯) জানায়,ছয় থেকে সাত মাসের সংসার তাদের। বিয়ের পর থেকে এ বাসায় ভাড়া থাকি আমরা। রাতে ঝগড়া হয়,রাগ করে ৫-৬ টি ঘুৃমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পরি আমি। রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখি বিছানায় সে নাই এবং দরজা খোলা। বাইরে গিয়ে দেখি সে ফাঁস দিছে। আমি দৌড়ে গিয়ে ঘর থেকে দাঁ-বটি এনে দঁড়ি কেটে দেই। এরপর আমার ফুফাত ভাই লাবিবকে ফোন করে ডেকে আনি।
কিন্তু সিয়ামের আত্মীয় স্বজনরা জানান ভিন্ন কথা। তারা জামালপুর টাইমসকে জানায়,নান্দিনা আনোয়ার হোসেন কলেজে তারা দুই জনেই পড়ালেখা করত,সেখানেই তারা প্রেমে জড়ায় ও পালিয়ে বিয়ে করে। বিয়ের কয়েক দিন পরেই পশ্চিম নয়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলো। গত রাতে মেয়ের মা ও তার ফুফাত ভাই আসে। রাতে যদি আমাদের ছেলে ফাঁস টাঙ্গাইতো তা হলে আমরাতো কাছেই ছিলাম, আমাদের কে না ডেকে মালগুদাম রোডে বাস করে তার ফুফাত ভাই লাবিব কে ডাকবে কেনো? তারা আমাদের ছেলেকে মেরে ফেলেছে। আমরা আমাদের ছেলের হত্যাকারীদের বিচার চাই।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মহব্বত কবিরের কাছে জানতে চাইলে জামালপুর টাইমসকে বলেন, ঘটনাটি শুনছি তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। এঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে বলেন,তার স্ত্রী কে আটক করা হয়েছে,তবে এখন কোন জিজ্ঞাসাবাদ করা হয়নি।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments