আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথম বৈঠকের প্রাক্কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন যে, জো বাইডেন তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কম আবেগ প্রবণ হবেন।
এনবিসি নিউজকে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বাইডেনকে একজন “ক্যারিয়ার ম্যান” হিসেবে বর্ণনা করে বলেন, ট্রাম্পের পরে ক্ষমতায় আসা বাইডেন তাঁর জীবন রাজনীতিতে ব্যয় করেছেন।
পুতিন বলেন, “এটি আমার বড় আশা যে, হ্যাঁ, এতে কিছু সুবিধা, কিছু অসুবিধা রয়েছে, তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আবেগ নির্ভর কোন পদক্ষেপ নেয়া হবে না।” এনবিসি নিউজ এ কথা জানায়।
পুতিন বলেন, “আমি বিশ্বাস করি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি, তিনি একজন বর্ণিল ব্যক্তিত্ব। আপনি তাকে পছন্দ করতে পারেন, নাও পারেন। তবে তিনি প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে আসেননি।
নতুন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফরের শেষ পর্যায়ে বুধবার জেনেভায় পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনে বাইডেন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং হ্যাকিংসহ বিভিন্ন মার্কিন অভিযোগ উত্থাপনের পরিকল্পনা করছেন।
পুতিন প্রকাশ্যে স্বীকার করেন যে, ২০১৬ সালের ভোটে তিনি ট্রাম্পকে সমর্থন করেছিলেন, যিনি রুশ নেতার প্রশংসা করেছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ। সোম ...
সব মন্তব্য
No Comments