ডেস্ক রিপোর্ট: ঘানার বিরুদ্ধে সোমবার –এইচ গ্রুপে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে শেষ বাঁশি বাজার সাথে সাথে প্রতিবাদ করায় রেফারি এন্থনি টেইলর দক্ষিণ কোরিয়ান কোচ পাওলো বেনটোকে লাল কার্ড দেখিয়েছেন।
দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইম হিসেবে ১০ মিনিট খেলানো হয়েছে। এই পরাজয়ে দক্ষিণ কোরিয়ার আশা অবশ্য এখনো শেষ হয়ে যায়নি। পুরো ম্যাচে এশিয়ান পরাশক্তিরাই দাপটের সাথে খেলেছে। অতিরিক্ত সময়ে একেবারে শেষ মুহূর্তে একটি কর্ণারও পেয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু কর্ণার নোবার আগেই খেলা শেষের বাঁশি বাজান টেইলর।
দক্ষিণ কোরিয়া মনে করেছিল কর্ণার থেকে শেষ সুযোগটি হয়তো তারা কাজে লাগাতে পারবে। শেষ বাঁশি বাজার সাথে সাথে ডাগ আউট থেকে কোচসহ পুরো দক্ষিণ কোরিয়ার দল দৌঁড়ে এসে টেইলরের সাথে বিতর্কে লিপ্ত হয়। বেনটো সরাসির টেইলরের দিকে তেড়ে গিয়ে প্রতিবাদ করতে থাকে। যা ইংলিশ রেফারির দৃষ্টিতে ভাল মনে হয়নি। সাথে সাথে তিনি বেনটোকে লাল কার্ড দেখান।
এই কার্ডের কারনে আগামী ২ ডিসেম্বর পর্তুগালের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না বেনটো। উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই বেনটো হলুদ কার্ড দেখেছিলেন।
দক্ষিণ কোরিয়ান দলের কোচের দায়িত্ব নেবার আগে পাওলো বেনটো ২০১৪ সালে ব্রাজিল বিশ^কাপে নিজ দেশ পর্তুগালের কোচ হিসেবে কাজ করেছেন। স্পোর্টিং সিপি ও পর্তুগালের সাবেক মিডফিল্ডার বেনটো ২০১৮ সালের আগস্টে দক্ষিণ কোরিয়ার কোচ হিসেকে নিয়োগ পান।
মাত্র ৩৫ বছর বয়সে তিনি স্পোর্টিং সিপির দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৫-০৬ মৌসুমে তার অধীনে পর্তুগীজ ক্লাবটি ঘরোয়া লিগে পোর্তোর পরে দ্বিতীয় স্থানে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
বাসস
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments