মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: দাঁত মানুষের জীবনে এক অমূল্য উপহার। মুখের সৌন্দর্য বাড়ানো থেকে শুরু করে খাবার গ্রহণ পর্যন্ত সবকিছুতেই দাঁতের গুরুত্ব অপরিসীম। অথচ দেশের অধিকাংশ মানুষ দাঁতের যত্নে যথেষ্ট উদাসীন।
বিশেষ করে নেত্রকোনার মতো হাওরাঞ্চলে দাঁতের সমস্যায় ভোগা সাধারণ মানুষ চিকিৎসকের কাছে না গিয়ে হাতুড়ে ও কবিরাজদের দ্বারস্থ হন। এতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়।
এ বিষয়ে কথা হয় নেত্রকোনা হাইটেক ডেন্টাল কেয়ারের ডেন্টাল সার্জন ডা. রনি দেবনাথের সঙ্গে। তিনি যুগবার্তা ডটকমকে বলেন, ‘মানুষের দাঁত এক অমূল্য সম্পদ। অথচ আমাদের দেশের মানুষ দাঁতের যত্ন নিতে চায় না। দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা উচিত। পাশাপাশি বছরে অন্তত দুইবার রেজিস্টার্ড ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।’
তিনি বলেন, ‘দাঁতের চিকিৎসা দেরি করলে জটিলতা বাড়ে, খরচও অনেক বেশি হয়। আমি ব্যক্তিগতভাবে কিছু ডেন্টাল ক্যাম্প করেছি। কেউ উদ্যোগ নিলে আমি সব ধরনের সহায়তা করব।’
ডা. রনি জানান, তিনি হাইটেক ডেন্টাল কেয়ারে নিয়মিত চিকিৎসা দেন এবং গরিব রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
নেত্রকোনার সচেতন মহলের দাবি, জেলার বিভিন্ন এলাকায় দাঁতের যত্নে ক্যাম্পিং চালু করা হোক। একইসঙ্গে হাতুড়ে ডাক্তার ও মিথ্যা দাবিদার কবিরাজদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৩ জন।&nbs ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘নন-স্ট্রাকচারাল প্রোটিন ১’ বা এনএ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক রোগী ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে রো ...
সব মন্তব্য
No Comments