রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে ইসলামী চক্ষু হাসাপাতালের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় স্বরূপকাঠি পৌর শহরের জগৎপট্টি লোডপয়েন্টে ওই শাখার উদ্বোধন করা হয়। ইসলামী চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হক, নেছারবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা,নেছারাবাদ ( স্বরূপকাঠি) থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম ছরোয়ার,সাবেক সদর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সাইফউদ্দিন তৈমুর, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক মো. মহিবুল্লাহ,মাওলানা মো.নাঈম প্রমুখ । উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কন্সালটেন্ট ডা. মো.নজরুল ইসলাম। অনুষ্ঠানের শেষান্তে মাওলানা ক্বারী মো. বেলায়েত হোসেন দোয়া মোনাজাত পরিচালনা করেন ।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে খুলনা জেলায়।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনু ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments