দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : করোনা আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর মাত্র ১০দিন পর কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি বর্সীয়ান প্রবীন নেতা আফাজ উদ্দিন আহমেদও (৭৬) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার রাত ১.৪০টায় ঢাকা স্কয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আফাজ উদ্দিন আহমেদকে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়ার পর তাঁকে লাইফ সার্পোটে বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। করোনা আক্রান্ত হলে সস্ত্রীক আফাজ উদ্দিন আহমেদকে গত ২৩ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ১৭ দিন মৃত্যুর সাথে লড়ে আফাজ উদ্দিন আহমেদের সহধর্মিনি মনোয়ারা বেগম আলো (৭২) ৮জুলাই মৃত্যু বরণ করেন। সহধর্মিনির মৃত্যুতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আফাজ উদ্দিন আহমেদ ভেঙ্গে পড়লে তাঁর শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য আফাজ উদ্দিন আহমেদকে বেসরকারী স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রবীন এই নেতার মৃত্যুতে দৌলতপুরে শোকের ছায়া নেমে এসছে। আফাজ উদ্দিন আহমেদের মৃত্যুতে দৌলতপুরের বর্তমান এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্, জেলা আওয়ামী লীগে সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, দৌলতপুর বিএনপি’র সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর জাসদের সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে প্রবীন আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের নামাজে জানাযা বিকেল সাড়ে ৫টায় তারাগুনিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন মরহুম আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments