কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো.মহিববুর রহমান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। মহিববুর রহমান তার নির্বাচনী ইশতেহারে পুনরায় নির্বাচিত হলে কলাপাড়া উপজেলাকে ‘জেলা’ হিসেবে ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বিগত পাঁচ বছরে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় বর্তমান সরকারের মাধ্যমে ৯৭টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার কথাও ইশতেহারের মাধ্যমে তুলে ধরেছেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহসভাপতি নির্মল কুমার নন্দী, অধ্যক্ষ ড.শহীদুল ইসলাম বিশ্বাস, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড.শামীম আল সাইফুল সোহাগ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মরত গনমাধ্যমকর্মমীরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments