ডেস্ক রিপাের্ট: লংগুদুতে হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০ মে পিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা বাতিল ও অবরোধ সফল করার আহ্বান
পিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর দু’দিন আগে শনিবার (১৮ মে) সকালে রাঙামাটির লংগুদুতে জেএসএস (সন্তু) কর্তৃক ইউপিডিএফ-এর এক সদস্য ও এক সমর্থককে পৈশাচিক নৃশংসতায় হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
হত্যাকাণ্ডকে অত্যন্ত পরিকল্পিত ও পাহাড়ে চলমান আন্দোলন নস্যাতের সুগভীর ষড়যন্ত্রের অংশ বলে আখ্যায়িত করেছে পিসিপি। ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির আনুষ্ঠানিকতা বাতিল করে পিসিপি রাঙ্গামাটি জেলায় ইউপিডিএফ-এর ডাকা ২০ মে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ সর্বাত্মকভাবে সফল করতে সংগঠনের কর্মীবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
রোববার (১৯ মে ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে পিসিপি নেতৃদ্বয় দ্ব্যর্থহীনভাবে বলেন, সংগঠন প্রতিষ্ঠার ৩৫ বছরে পদার্পণের প্রাক্কালে আবারও লংগুদুতে হত্যাকাণ্ড ঘটিয়ে যারা জাতভাইয়ের রক্তে হোলিখেলা খেলে রাঙ্গামাটিতে অনুষ্ঠান করতে উদ্যত, তারা শাসকগোষ্ঠীর ইশারায় আন্দোলন নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত।
সহযোদ্ধাদের লাশের ওপর দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হতে পারে না মন্তব্য করে পিসিপি নেতৃদ্বয় বিবৃতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা যেমন পতাকা উত্তোলন, সঙ্গীত পরিবেশন ও র্যালি বাদ দিয়ে বিক্ষোভ, সভা-সমাবেশ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা কর্তৃক আহূত ২০ মে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের সাথে একাত্মতা ঘোষণা করে তা সর্বাত্মকভাবে সফল করতে পিসিপি নেতৃদ্বয় সংগঠনের কর্মীবাহিনী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments