টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর আসনের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খান আহম্মেদ শুভ।
তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।
নির্বাচন শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও টাঙ্গাইল-৭ শূণ্য আসন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা গেলে আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
রোববার প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এই উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
অপর তিন প্রতিদ্বন্দ্বির মধ্যে (হাতুরী) প্রতীকের বাংলাদেশ ওয়ার্কাস পার্টির প্রার্থী গোলাম নওজব চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪৫ ভোট, (ডাব) প্রতীকের বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী পেয়েছেন ৪৩৮ ভোট, আর (মোটরগাড়ী) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু পান ২ হাজার ৪৩৬ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, একটি পৌরসভা এবং ১৪টি ইউনিয়ন নিয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন গঠিত। উপজেলার ১২১টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৭৭ জন।
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
সব মন্তব্য
No Comments