গোপালগঞ্জ প্রতিনিধি: মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রাণ খুলে কাজ করে যাচ্ছি, আর এগুলো সম্ভব হয়েছে আমার ছোট বোন রেহানা জন্য। রেহানা আমার পাশে না থাকলে আমি এত কাজ করতে পারতাম না। শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পরে আমি তখন দেশে আসি তখন শুধু শেখ রাসেল আর কামাল জামাল কে খুঁজতে ছিলাম। তখন ও আমাকে স্বৈরাচারী বিএনপি বিভিন্ন কাজে বাধা দেয়। তবে সেদিন আমি আমার ভাইদের কে না পেলেও এয়ারপোর্টে হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়ে ছিল। সেদিন থেকেই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাকে হত্যার জন্যে বিএনপি জামায়াতের বিভিন্ন সময়ে বিভিন্ন হামলায় আমার এই জনগণ মানবঢাল হয়েছিল আর আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। স্বাধীনতা বিরোধী সেই অপশক্তি আজও মাথা চাড়া দিয়ে উঠছে। আগুন সন্ত্রাসী করাই হচ্ছে বিএনপি জামায়াতের কাজ। লন্ডনে বসে তারেক জিয়া হুকুম দেয় আর তার কথা শুনে একদল বিপথগামী লোক অ্যাম্বুলেন্স, হাসপাতালে হামলা সহ পুলিশ সদস্যও পিটিয়ে মেরেছে। ভবিষ্যতে যদি আবার ও এমন কোনো কাজ করে তাহলে ঐ তারেক জিয়া কে ধরে এনে আইনের আওতায় আনবো।
এসময় নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে নিয়ে একদল বিপথগামী লোক ও বিদেশি চক্র নাশকতা করছে। সুতরাং সকলে মিলে আগামী ৭ই জানুয়ারি পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করছি। আমি অনেক ভাগ্যবান যে আপনাদের মত জনগণ পেয়েছি।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল শেখ এর সঞ্চালনায় এসব বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, বিপ্লবী সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম প্রমুখ।
এদিন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ভাষণ শেষে গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই দিনে মাদারিপুরের কালকিনিতে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments