মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীতে স্কুল ছাত্রীকে (১১) জোর পূর্বক ধর্ষণ চেষ্টায় মোঃ ইদু (৫৫) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৬টায় নগরীর মতিহার থানার কাজলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতিহার থানার এসআই সেলিম ও সঙ্গীয় ফোর্স। ভুক্তভোগী স্কুলছাত্রী মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা।
এর আগে (১৯ এপ্রিল) মঙ্গলবার বেলা ১১টায় ওই স্কুল ছাত্রী প্রতিবেশী ইদুর ঘরে টেলিভিশন দেখতে যায়।
বাড়িতে কেউ না থাকায় ইদু স্কুল ছাত্রীকে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং জোর পূর্বক শরীরের জামা প্যান্ট খুলে ধস্তাধস্তি করতে থাকে। স্কুল ছাত্রীর কান্নাকাটি হৈচৈ শুনে প্রতিবেশিরা ইদুর বাড়িতে ঢুকে স্কুল ছাত্রীকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করে। তবে লম্পট ইদু পালিয়ে যায়।
এ ঘটনায় ওই দিনই স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলি তুহিন জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার বিকেলে ইদু নামের ওই আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments