ডেস্ক রিপোর্ট: ২০২২ সালের এইচ.এস.সি পরীক্ষায় বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের প্রশ্নপত্রে আসা ১১নং সৃজনশীল প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানিমূলক উদ্দীপক রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে গত ৬ নভেম্বর এইচ.এস.সি পরীক্ষা শুরু হয়। শুরুর পরীক্ষাতেই ঢাকা বোর্ডের প্রশ্নপত্রের ১১নং প্রশ্নের উদ্দীপকে ন্যাক্কারজনকভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা রাখা হয়েছ। গত দুই দশক ধরে গোটা শিক্ষা ব্যাবস্থার যে ভয়াবহ সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে, এই ঘটনা তারই একটি নগ্ন বহিঃপ্রকাশ। প্রশ্নপত্র প্রণয়নের পর সেটি বেশ কয়েকটি দায়িত্বশীল কর্তৃপক্ষের সচেতন পরীক্ষা নিরিক্ষার পরই চুড়ান্ত করা হয়। এটা লজ্জাজনক যে এরকম একটি স্পর্শকাতর বিষয় কারোরই নজরে পড়লো না।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকার অসাম্প্রদায়িকতার বাগাড়ম্বর করছে, অন্যদিকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংস করছে। এর ফলে শিশু বয়স থেকেই সাম্প্রদায়িক ধ্যান ধারণা নিয়ে বেড়ে উঠছে একাধিক প্রজন্ম। এর ফলে ইতোমধ্যেই ভয়াবহ বিপর্যয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে এই দেশ।
নেতৃবৃন্দ এই প্রশ্নপত্র প্রনয়ণ ও চুড়ান্তকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিচারের দাবি জানান এবং অবিলম্বে সরকারকে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ নীতি থেকে সরে আসার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিন ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।বঙ্গভবন সূত্র জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তাঁর বাসভবন ও কার্যালয় বঙ্গভবন সূত্র জানিয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ব্যক্তিগত স্বাস ...
সব মন্তব্য
No Comments