রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশ
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এটিএম আযম খানসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “বৈষম্য দূর করে বাংলাদেশের পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সন্তানেরা লড়াই করেছিল। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবে। আমরা আজ এই শপথ নিলাম।” তিনি বলেন, “তিস্তা নিয়ে বাস্তব পদক্ষেপ দেখতে চাই। সরকার ব্যর্থ হলে আগামীতে ১১ দলীয় ঐক্য ভোটে জয়লাভ করে এ দাবি বাস্তবায়ন করবে।” তিনি আরও বলেন, “সীমান্তে ভারতের উসকানির বিরুদ্ধে সরকার নীরব। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিলে সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচিত হলে রংপুর বিভাগকে কৃষির রাজধানী বানাবো। আলুসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। হিমাগারে আলু রাখতে বস্তা প্রতি ৬০০ টাকা নেওয়া জুলুম।” চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আগামীতে ১১ দলীয় ঐক্য ন্যায়-ইনসাফের ভিত্তিতে সরকার গঠন করলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী হলেও বিচারের মুখোমুখি করা হবে।” জুলাই গণঅভ্যুত্থান, শাপলা, বিডিআর হত্যাকাণ্ড, আয়নাঘরসহ সকল অপরাধের বিচারের দাবি জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির (এবি) জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন।
রংপুর বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, গোলাম রব্বানী এমপি, মাওলানা আব্দুস সাত্তার এমপি, আব্দুল করিম সরকার এমপি, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি ও রায়হান সিরাজী এমপি।
কর্নেল (অব.) অলি আহমদ বলেন, “ভারতের দাসীরা আর বাংলাদেশে আসতে পারবে না। পুশ-ইন বন্ধ করুন, কাঁটাতারের বেড়া উঠিয়ে নিন। ফারাক্কা-তিস্তার পানি দিতে হবে। আমরা মানবতার বাংলাদেশ চাই, যেখানে চাঁদাবাজি, অন্যায় থাকবে না।”
সভাপতির বক্তব্যে নাহিদ ইসলাম এমপি বলেন, “আমরা গণভোটের রায় বাস্তবায়ন করতে এসেছি। বিএনপি গণঅভ্যুত্থানের সুবিধাভোগী। তারা জুলাই সনদ ও গণতন্ত্রের সাথে প্রতারণা করছে। সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ না করলে জনগণ ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না।” শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “ফাঁসির দড়ি প্রস্তুত আছে। দেশে এলে ফাঁসিতে ঝুলতে হবে।”
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং কারাবন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ রাজবন্দীদের মুক্তির দাবি জানান।
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী প্রদান করেছেন। আগামীকাল ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এই বাণী দেন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার, ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ার ...
সব মন্তব্য
No Comments