নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়নের লক্ষে পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ এ প্রতিযোগিতার আয়োজন করে। রবিবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেলওয়ার হোসেন প্রধান উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বিভিন্ন বিভাগের আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ইতিহাস বিভাগ, অর্থনীতি বিভাগ, গণিত বিভাগ, হিসাববিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি, ডিগ্রি (পাস), একাদশ শ্রেণি ও ব্যবস্াপনা বিভাগ অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বিজয়ী চারটি দল আগামীকাল ( সোমবার) সেমিফাইনাল খেলায় অংশ নিবে। সেমি ফাইলান খেলায় বিজয়ী দুটি দল আগামী ৯ নভেম্বর ফাইনাল খেলায় অংশ নিবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments