সংবাদদাতা,ভাঙ্গা,ফরিদপুরঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশ পুলিশ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এবারের পূজা উদযাপনে যেকোনো সময়ের তুলনায় বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা এবং সতর্কতা দেখিয়েছে।
তিনি বলেন, সকল ধর্মের মানুষের উৎসব পালনে ভাতৃত্বের বন্ধনে দৃষ্টান্ত স্থাপন করতে পুলিশ পাশে থাকবে। আমি বিশ্বাস করি, এদেশের জনগণের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই কাজটি করে দেখাতে পারবে। পুলিশ জনগণের বন্ধু। তবে অপরাধী এবং দুষ্কৃতিকারীদের জন্য কঠোর।
এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজির সঙ্গে ছিলেন,মোঃসরোয়ার হোসেন,অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান,জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments