ডেস্ক রিপোর্ট: মূকভাষায় বাঙলার সংস্কৃতি এ শিরোনামে অনুষ্ঠিত জাতীয় বাঙলা মূকাভিনয় প্রতিযোগিতা ২০২৪ এর প্রথম জয়ী শহিদুল মুরাদ ও দ্বিতীয় জয়ী স্নিগ্ধা ফেরদাউস। এছাড়া, বিশেষ পুরস্কার-১ মৌন লাকি, বিশেষ পুরস্কার-২ জাহিদ রবি ও বিশেষ পুরস্কার-৩’-এর জন্য ইহতিয়াজ ত্বকিকে বিবেচনা করা হয়েছে।
বাঙলা মূকাভিনয় গবেষনা কেন্দ্র আয়োজিত এ প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা ও আয়োজনটি সমন্বয় করেন গবেষণা কেন্দ্রের যোগাযোগ পরিচালক সোলেমান মেহেদী। পুরো দেশ থেকে ১৬ জন প্রতিযোগী এ প্রতিযোগীতায় অংশ নেন। ফেসবুক পোস্টের মাধ্যমে মূকাভিনয়ের বিষয়বস্তু উল্লেখ করে দেশব্যাপী বিভিন্ন মূকাভিনয়, নাটক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে প্রচার চালানো হয় ও আগ্রহীদের চার মিনিটের মূকাভিনয় ভিডিও করে পাঠাতে বলা হয়।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির আলোকে বাংলা ঐতিহ্যবাহী নাট্যের ধারাবাহিকতায় দেশজ মূকাভিনয় বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর আগে, গবেষণা কেন্দ্র দেশব্যাপী কর্মশালা, মাস্টারক্লাস, প্রযোজনাভিত্তিক কর্মশালা ও উৎসবের আয়োজন করেছিল। একই ধারাবাহিকতায় এবার জাতীয় বাঙলা মূকাভিনয় প্রতিযোগিতা ২০২৪ সম্পন্ন হল। শিগগির জয়ী সকলকে আনুষ্ঠানিক স্বীকৃতি, সনদ ও নগদ অর্থ দেয়া হবে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র আগামীতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাঙলা মূকাভিনয় বিনির্মাণ অব্যাহত রাখবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments