আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাষ্ট্রীয় নতুন নাম তুর্কিও। নাম বদলে জাতিসংঘ রাজি হওয়ায় দেশটি এই নতুন নাম পাচ্ছে।
দেশটি এখন থেকে ‘তুর্কিয়ে’ নামে বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে। তুরস্কের সরকারের পক্ষ থেকেই জাতিসংঘের কাছে এই নাম পরিবর্তনের আবেদন করা হয়েছিল। বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, পয়লা জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠানো হয়।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবদন অনুযায়ী, চিঠিতে আবেদন করা হয়েছিল যেন জাতিসংঘের পক্ষ থেকে তুরস্কের পরিবর্তে তুর্কিয়ে নাম ব্যবহার করা হয়। এদিকে জাতিসংঘের মুখপাত্র বলেন, আবেদনের সঙ্গে সঙ্গেই এই অনুমোদন দেওয়া হয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গত ৩১ মে জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তুরস্কের নাম পরিবর্তন করে চিঠি পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। এর আগে ২০২১ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির নাম পরিবর্তন করে তুর্কিয়ে রাখার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুর্কিয়া শব্দটি আমাদের সংস্কৃতি, ধর্ম মূল্যবোধের আরও কাছাকাছি। তুর্কি ভাষাতেও তুরস্ক শব্দটিকে তুর্কিয়ে বলা হয়।
তুরস্কের বেশিরভাগ মানুষ দেশের নাম তুর্কিয়ে বলেই জানে। এ ছাড়া, ইংরেজিত তুর্কি নামটি দেশে–বিদেশে কয়েক বছর ধরে ব্যবহার হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় নেগোম্বো কারাগারে দুই মাদক চক্রের বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন কারারক্ষীও রয়েছেন বলে জানিয়েছে কর্ত ...
স্টাফ রিপোর্টার: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন থেমে গেল শেষ ষোলোতেই। ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। আর এই জয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে আক্ষেপ করে বলেছেন, তিনি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করলেও নোবেল শান্তি পুরস্কার পাননি। শুক্র ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়েছে। এতে রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হয়। ইরানের রা ...
সব মন্তব্য
No Comments