পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, মামলার স্বাক্ষী হিরন শেখ (৪০) ও ফোরকান শেখ (৩৫) নিজ নিজ কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। ফোরকান শেখ জেলা রেজিস্ট্রি অফিসে কর্মরত। তিনি অফিস শেষে প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু নগদ অর্থ সঙ্গে নিয়ে ফিরছিলেন। একই সময়ে হিরন শেখও ব্যক্তিগত কাজে প্রাপ্ত কিছু অর্থ নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তাদের দাবি, পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা আহত হন। এ সময় তাদের কাছে থাকা নগদ অর্থ ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন এক স্বাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এর সঙ্গে হামলার ঘটনার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বে শাহিন নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় একটি মামলা রয়েছে, যেখানে আহতরা গুরুত্বপূর্ণ স্বাক্ষী হিসেবে রয়েছেন। এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments