পিরোজপুর অফিস : “প্রবীণরা স্থানীয় ও বৈশ্বিক উদ্যোগের চালিকাশক্তি: আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সমৃদ্ধি, আমাদের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর ISIGOP প্রকল্পের উদ্যোগে পিরোজপুরে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) এস.এম. আল-আমীন। সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক নেতা হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্না।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোমিনুল হক ও উপজেলা সমাজসেবা অফিসের সহকারী কর্মকর্তা মতিউর রহমান। আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন রিকের জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান, সহকারী সমন্বয়ক ফারুক রহমান, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, নারী নেত্রী মিনারা বেগম,সাংবাদিক খেলাফত হোসেন ও সাংবাদিক হাসান মামুন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রবীণ নারী-পুরুষদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন মুল শিল্পী আব্দুল আলীম খান।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবীণ বয়সে ভালো থাকার এই প্রচেষ্টা ও উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রিককে ধন্যবাদ প্রবীণদের পাশে থেকে কাজ করার জন্য।” বিশেষ অতিথিরা বলেন, প্রবীণদের কল্যাণে আলাদা মন্ত্রণালয় গঠন এখন সময়ের দাবি; সরকার নিশ্চয়ই তা বিবেচনায় নেবে।” বক্তারা আরও বলেন, প্রবীণদের প্রতি সম্মান, যত্ন ও ভালোবাসার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে হবে, এটাই আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল বার্তা। বক্তারা প্রবীণবান্ধব সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সব মন্তব্য
No Comments