কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে প্রদর্শিত সন্দেহভাজন মো.ইব্রাহিম প্যাদা (২৬) কে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২ টার দিকে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর সীমানা সংলগ্ন তারিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার আবু তাহের হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
উলেøখ্য, মঙ্গলবার দুপুর ২ টার দিকে মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। মঙ্গলবার রাতে মন্দির কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধন, অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments