কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুসছেন সাংবাদিকরা। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে মিছিলে প্রকম্পিত করছেন কুষ্টিয়া শহর। খুনিদের দ্রুত গ্রেপ্তারের ২৪ ঘন্টার আল্টিমেটামও দিয়েছে। গতকাল শুক্রবার (৮ জুলাই) নিহত সাংবাদিক রুবেলের জানাজা ও দাফন শেষে এ আল্টিমেটাম দেওয়া হয়।
কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করে হাসপাতাল মোড় ও র্যাব ক্যাম্পের গলি হয়ে মজমপুরে পৌঁছায়। সেখানে রাজপথে অবস্থান নেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা হাসিবুর রহমান রুবেল হত্যার বিচারের দাবিতে বক্তব্য দেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিল শেষে শহরের মজমপুর মোড়ে অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে অবস্থান নেন সাংবাদিকরা। সেখানে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্য্যনির্বাহী সদস্য সাংবাদিক সোহেল রানা সহ সাংবাদিক নেতারা।
সহকর্মী হত্যায় শোকাহত সাংবাদিক নেতা সোহেল বলেন, রুবেলের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। রুবেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে নিহতের পরিবারের অভিযোগ নেই। তাকে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৭ জুলাই দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments