স্টাফ রিপোটার: বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পুনরুদ্ধারের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা লড়াই করেছি, ফ্যাসিস্ট পতন ঘটানোর জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারে জন্যই লড়াই করে যাচ্ছি। এই সরকার স্বাধীনতার যে অর্জন সব নষ্ট ও ধ্বংস করে ফেলেছে। তারা এ দেশের আত্মাকে নষ্ট করেছে।
সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরব বঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, এই সরকার একটি লক্ষ নিয়েছে, যারা এদের বিরুদ্ধে কথা বলবে, আন্দোলন করবে তাদেরকে জেলে ঢুকিয়ে গ্রেফতার করে স্তব্ধ করতে করতে চায়। কিন্তু এগুলো করে কি জনগণের আন্দোলন থামতে পারবে না। এ আন্দোলনে বিজয়ী হতে হবে, আন্দোলন করে এদেরকে পতন ঘটানো ছাড়া অন্যকোন পথ নেই।
তিনি বলেন, কথা বেশি নয়, কথা একটাই, এ সরকারের পতন ঘটাতে হবে। এবার আমাদেরকে জয়ী হতেই হবে।
বিএনপি মহাসচিব বলেন, তারেক কে? তিনি হলেন, স্বাধীনতার ঘোষক , এ দেশের সব রাষ্ট্রপতি, দেশের প্রবর্তক, আধুনিক রাষ্ট্রের রূপকার, জিয়াউর রহমান এবং এ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বড় সন্তান।
মির্জা ফখরুল বলেন, ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ। এবার আর ওয়াক ওভার পাবে না আওয়ামী লীগ। এ দেশের জনগন আর হতে দিবে না। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা পণ করে সামনে দিকে এগিয়ে যাই, এ ছাড়া আর কোন বিকল্প নেই।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কবিরা লিখছেন, সকল দেশের রানী আমরা জন্মভূমি, কিন্তু এখন দেশে কেউ থাকতে পারে না। চায় না। কারণ যে দেশে রাজত্ব করে পাপীরা, সে দেশ আর ভালো মানুষ থাকতে পারে না। এমনি এক অবস্থা যাচ্ছে দেশে।
তিনি বলেন, প্রতিদিন কোর্টের লোহার শিকলে গিয়ে দাড়াতে হচ্ছে, পুলিশ আরো এক দাসত্ব বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। বিচারকরা অতিদ্রুত আমাদের সাজা দেয়া চেষ্টা করে যাচ্ছে, যাতে আমাদেরকে জেলে ঢুকিয়ে আগের মতো নির্বাচন করতে চায়। এজন্য আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
"সবাই এখন এমপি আর মন্ত্রী হতে চায়, কিন্তু দেশটা বাঁচাতে চায় কয়জন? স্বৈরাচার বিরোধী আন্দোলনে এতো নেতা ছিল না আমাদের কিন্তু আমরা তখনও বিজয়ী হতে পেরেছিলাম। এখন তো নেতা বেশি, কেউ কাজ করে না, ছাত্রদের তো আন্দোলনে দেখি না।"
তিনি বলেন, যতই চেষ্টা করুক শেখ হাসিনা, সে এককভাবে নির্বাচন করতে পারবে না, এটা আমি বলে গেলাম।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আজ প্রমাণিত হয়েছে, কেন সেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের টার্গেট হয়েছিল। সে টা আজ প্রমাণিত।
তখন তারেক রহমান শুধু দেশে নয় আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্রকারীদের চোখের শূল হয়েছিল। এ জন্য তার ওপর জুলুম নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়ার পরই তারেক রহমান, এই অনুপম এর কারণেই তার ওপর এতো নির্যাতন। এখনও সে ষড়যন্ত্র থেমে যায়নি, চালু আছে।
তিনি অভিযোগ করে বলেন, এখনও খালেদা জিয়া ও তারেক রহমান বেচেঁ আছেন। কিভাবে তাদেরকে নিশ্চিহ্ন করা যায়, সকল চেষ্টাই শেখ হাসিনা করে যাচ্ছে। কারণ শেখ হাসিনা দিয়ে বিদেশিদের যে স্বার্থ নিতে পারবে কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান কে দিয়ে তো এমন স্বার্থ হাসিল করতে পারবে না।
তিনি বলেন, আমি কখনো দেখিনি, বিচারপতিরা এতো আগ্রহ নিয়ে বিচার কাজ করছে, যাতে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা অতি দ্রুত সম্পূর্ণ করা যায়। আমাদের এগুলার কোর্টে যেতে হচ্ছে।
পুলিশ কর্মকর্তা স্বাক্ষী দেয়া আগে, বিচারকদের রুমে গিয়ে মুখস্ত করে এসে এবং মোবাইল দেখে এজলাসে স্বাক্ষী দিয়ে যাচ্ছে। এটা কারো শোনা নয়, নিজের চোখে দেখা।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পাতানো নির্বাচনে যারা সহযোগিতা ও কাজ করে যাবেন। তারা এই দেশের জনগণের কাছে তারা কালো তালিকায় ভুক্ত হবেন। জানেন, শেখ হাসিনা ভয় কিসে? জনগণ। আর আমাদের ভরসা জনগণ আর গণমাধ্যম।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করবো, যে আমাদের বিজয় না আসা পর্যন্ত আমরা আন্দোলনের মাঠ ছেড়ে যাবো না।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাবেক ছাত্রদল সভাপতি ও উত্তরবঙ্গের কৃতি সন্তান ফজলুর রহমান খোকন, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments