স্টাফ রিপােটার: কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতার প্রেক্ষিতে দেশব্যাপী চলমান কারফিউ আরও শিথিল করা হয়েছে। শনিবার সকাল ৮ থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল থাকবে। একই নির্দেশনা রয়েছে রাজধানী সংলগ্ন ঢাকা জেলা, গাজীপুর, নরসিংদী ও নারায়নগঞ্জ।
বৃহস্পতিবার ( ২৫ জুলাই ) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ঘোষণা দিয়েছেন।
জানাগেছে, বৃহস্পতিবার রাতে ধানমন্ডির নিজ বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাত ১২টায় কারফিউ শিথিলের ঘোষণা দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়নগঞ্জ কারফিউ বলবৎ থাকবে।তবে এসব এলাকায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। দেশের অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক সিদ্ধান্ত নিবেন।
প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র সংঘর্ষের প্রেক্ষিতে গত শুক্রবার ( ১৯ জুলাই ) দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়। একইদিনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা বাহিনী মোতায়েন করা হয়।
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
সব মন্তব্য
No Comments