মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: ঢাকার সাভারে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই সময় তাদের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. জালাল উদ্দিন এ তথ্য জানান।
এর আগে সোমবার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজবাড়ীর কালুখালি থানার পারকুলা গ্রামের বাসিন্দা ইসমাইল (২৭) ও ঢাকা জেলার আশুলিয়া থানার গেরুয়া এলাকার মো. শরীফ (৩৮)।
ডিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। সে সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোঃ জালাল উদ্দিন বলেন, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। বর্তমানে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া , ইসলামনগর এবং আম বাগানসহ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলকায় মাদক বিক্রি করতো।
এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments