সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্র করতে শিখিয়েছেন। আমরা আওয়ামী লীগের মতো বাকশাল করি নাই। শহীদ জিয়া বাকশালীয় সরকার ব্যবস্থাপনার ওপর গণতন্ত্রের বাগান বসিয়ে গেছেন। খালেদা জিয়া জনগণকে সাথে নিয়ে ৯ বছর স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করেছেন। তাকে আজকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। রাষ্ট্রীয় অবহেলায় খালেদা জিয়াকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি ২৪ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে জামালপুর শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরও বলেন,সুবিচার যদি বিলম্বিত হয়, তাহলে সুবিচারকে অস্বীকার করা হয়, ঠিক একইভাবে সুচিকিৎসাকে যদি বিলম্বিত করা হয়, তাহলে সুচিকিৎসাকে অস্বীকার করা হয়। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাকে বিলম্বিত করে তার সুচিকিৎসাকে অস্বীকার করা হচ্ছে। আইনের অযুহাত দেখিয়ে তার সুচিকিৎসাকে বিলম্বিত করা হচ্ছে। আর এই সুচিকিৎসার অভাবে খোদা না করুক খালেদা জিয়ার যদি কোন ক্ষতি হয়, সেই ক্ষতি হবে বাংলাদেশের জনগণের। সেই ক্ষতি হবে বাংলাদেশের গণতন্ত্রের।
জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে এই গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী মো. সিরাজুল হক ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ এই গণসমাবেশে বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments