মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এ্যাডভেঞ্চার -১ ও শুক্রবার সকাল ০৬:১০ মিনিটে বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পাতারহাট টু মজুচৌধুরীর হাট রুটের এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সাথে বরিশাল কাউয়ারচর জনতা বাজার সংলগ্ন কীর্তনখোলা নদীতে ঘন কুয়াশার কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিলো বলে জানা গেছে। দূর্ঘটনায় মেহেন্দিগঞ্জের ১০/১২ জন যাত্রী আহত হন। এসময় স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম সহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে।
একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, লঞ্চে দক্ষ কোন চালক না থাকায় এই দূর্ঘটনার ঘটনা ঘটেছে। এছাড়াও মেরিন আইনে যেসকল সরঞ্জাম থাকার কথা তার কিছুই ওইলঞ্চে নাই। যেমন, জিপিএস, ইকোসাউন্ডার, রাডার এবং জরুরি কথা বলার জন্য ওয়ারলেস ছিলনা বলে জানা গেছে।
এবিষয়ে বিআইডব্লিউটিএ বরিশাল নদী বন্দরের দায়িত্বে থাকা ট্রাফিক সুপার ভাইজার মোঃ রিয়াদ হোসেনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, আমি দূর্ঘটনার কথা শুনেছি। এই ধরনের ছোট ছোট লঞ্চ চলাচলের অনিয়মের বিষয়গুলো দেখার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে এমভি চন্দ্রদীপ লঞ্চের সুকানি মোঃ জাফর এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি দূর্ঘটনার কথা স্বীকার করেন। এসময় মেরিন আইনে উল্লিখিত সরঞ্জাম না থাকার কথা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি এবং তিনি নিজে সুকানি প্রশিক্ষণপ্রাপ্ত কিনা জানতে চাইলে, তিনি সনদের কথা আছে বললেও পূর্বে বলগেট চালাতেন বলে স্বীকার করেন।
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
সব মন্তব্য
No Comments