স্টাফ রিপোর্টার: শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা আজ বৃহস্পতিবার রাজধানীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে হাজারো ভক্ত ও পুণ্যার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
আজ ১৬ জুলাই দুপুর ৩টায় রাজধানীর স্বামীবাগে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) মন্দির থেকে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে সকাল আটটায় স্বামীবাগ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি স্বামীবাগ ইস্কন মন্দির থেকে বের হয়ে জয়কালি মন্দির মোড়, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। সেখানে ৯ দিন অবস্থানের পর আগামী ২৫ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মাধ্যমে দেবতারা নিজ মন্দিরে ফিরে যাবেন।
রথযাত্রা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সুসমন্বিত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শোভাযাত্রার পুরো রুট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের কঠোর নজরদারির মাধ্যমে পুরো এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। শোভাযাত্রার রুটে সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে গেট স্থাপন করা হয় এবং ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।
পুরাণ মতে, ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপের সঙ্গে এই উৎসবের সম্পর্ক। কথিত আছে, একবার ভগবান জগন্নাথ তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে বেড়াতে যান। সেই যাত্রাকে স্মরণ করেই প্রতিবছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের রশি টানলে পুনর্জন্মের কষ্ট লাঘব হয় এবং পুণ্য লাভ হয়।
রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী মেলা, কীর্তন, ভাগবত পাঠ, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসব পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রথযাত্রা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করেছেন।
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
সব মন্তব্য
No Comments