আব্দুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার শেষ সীমান্ত আরজি দুর্লভপুর পশ্চিম গড়পাড়া হিন্দু গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেই সাথে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ২ শিক্ষার্থী একই গ্রামের মহেন চন্দ্রের ও মালা রায়ের সন্তান।
জানাগেছে, মল্লিকা নেকমরদ কুসুম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও ময়না গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ৫ জন শিশু শিক্ষার্থী বাড়ির পাশের সহিন্দরের পুকুরে গোসল করতে নামেন। সাথী ও সরল নামে দু'জন শিক্ষার্থী পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হলে মল্লিকা, ময়না ও পৃথী ঐ দুজনকে বাঁচাতে গেলে ৩ জনেই পানিতে ডুবে যায়। পরে পুকুরের পাশে থাকা স্থানীয়রা বুঝতে পারলে ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পৃথীর অবস্থা বেগতিক দেখে তার পরিবার বালীয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বালীয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের স্থানীয় প্যানেল চেয়ারম্যান শওকত আলী পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments