স্টাফ রিপোটার: ঈদুল আযহার আগে গত শুক্রবার থেকে চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এ দেখা যাচ্ছে এপাড় – ওপাড় বাংলার বহুল প্রশংসিত মঞ্চনাটক 'ভাগের মানুষ'। ঢাকার জনপ্রিয় নাট্যদল ‘সময়’ - এর প্রযোজনাটি https://iscreen.page.link/fsv
#BhagerManush #MonchoNatok #theatreplay #drama #OTT #iScreen লিংকে ভিজিট করে দেখা যাবে।
সময় ১৯৯৭ সাল থেকে দেশে - বিদেশে নাটকটির নিয়মিত প্রদর্শনী করে আসছে। উপমহাদেশের প্রখ্যাত লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন নাট্যজন আলী যাকের, সহযোগী নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আকতারুজ্জামান, মানসুরা আক্তার লাভলী, রেজাউর রহমান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, পাভেল ইসলাম, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, মাহমুদুল আলম, ইয়ামিন জুয়েল, সাইফুল বাবু, সানি, মো. আনোয়ার হোসেন, চন্দন বোস, সাবিহা সুলতানা শিমু, সাঈফ, রাকিব আল হাসান ও ফাতিকা বিনতে ইফতেখার মৈত্রী প্রমুখ।
ভাগের মানুষের পোস্টার ডিজাইন করেছেন রফিকুন নবী, আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী, কণ্ঠশিল্পী সুনীতা বড়ুয়া এবং রূপসজ্জা প্রয়োগ করেছেন মোহাম্মদ আলী বাবুল।
যা আছে নাটকে: ১৯৪৭ সালের দেশভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বলজ্বল করছে মানুষের বুকে।
মানুষের ভালোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় ভারত ও পাকিস্তান নামের আলাদা দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দু-দেশের মধ্যে বিনিময়-বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল। এভাবেই এগিয়ে যায় ‘ভাগের মানুষ’ নাটকের গল্প।
প্রসঙ্গত, ‘ওটিটিতে মঞ্চনাটক, চ্যানেল আইতে মঞ্চনাটক, মঞ্চনাটক দেখুন, নাট্যকর্মীদের সাথে থাকুন, মঞ্চনাটক সত্যি কথা বলে’- স্লোগান নিয়ে চ্যানেল আইয়ের আইস্ক্রিনে শুরু হয় মঞ্চনাটকের পথচলা। আইস্ক্রিনে মঞ্চনাটকের যাত্রাকে সামনে রেখে গত ১৯ মার্চ চ্যানেল আই স্টুডিওতে ‘মঞ্চনাটক সম্পর্কে আলাপ আলোচনা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ, নাট্যকার, নির্দেশক ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মামুনুর রশীদ, আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ, নাট্যকার মাসুম রেজা, ঝুনা চৌধুরী প্রমুখ। মঞ্চ নাটকের পথিকৃতদের সঙ্গে এই আয়োজনে উপস্থিত ছিলেন নতুন প্রজন্মের নাট্যকর্মীরাও।
আইস্ক্রিনে দর্শকের জন্য রাখা হয়েছে তিনটি প্ল্যান—মাসিক ৮৯ টাকা, ছয় মাসে ২৬৯ টাকা এবং বাৎসরিক ৪৬৯ টাকা।
আলোচনায় মামুনুর রশীদ বলেন, ‘ওটিটির সুবিধা হলো যখন খুশি দেখা যায়। এই প্ল্যাটফর্ম যতদিন টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই প্রোগ্রামগুলো দেখতে পাব। আমরা চাচ্ছি ইতিহাসটা থাকুক। আর তার মধ্য দিয়ে যদি কিছু দর্শক তৈরি করতে পারি, যদি প্রযোজনা ভালো হয়, তাহলে যে সুবিধাটা হবে হয়তো যে বাড়িতে বসে দেখছে, তার ইচ্ছে করবে মঞ্চে যেয়ে দেখি।’
নাট্যকর্মীদের ফরিদুর রেজা সাগর বলেন, ‘মঞ্চ নাটককে দর্শকের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনারা যা করছেন, আমরা ঠিক সেই কাজটাই আপনাদের সাথে মিলে করতে চাচ্ছি।’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments