বরিশাল অফিস: নগরীর করিম কুটির এলাকা থেকে অস্ত্রসহ আটক হওয়া যুবককে ১০ বছরের কারাদন্ডের রায় দিয়েছে আদালত। বৃহষ্পতিবার (২৮ জুলাই) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ রায় দেন। দন্ডিত আল আমিন নগরীর মুসলিম গোরস্থান রোড করিম কুটির এলাকার বাসিন্দা আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। ৯ বছর পুর্বে দেশীয় তৈরি অস্ত্রসহ মুসলিম গোরস্থান রোড থেকে আল আমিনকে আটক করেছিলো র্যাব-৮ সদস্যরা।
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১৩ সালের ৬ জুলাই রাত আটটায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-এর একটি দল বরিশাল নগরের করিম কুটির এলাকায় অভিযান করে। এ সময় ওই এলাকার নুরে আলমের হোটেল আল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে কোমরে গোঁজা অবস্থায় ওয়ান শুট্যার গান উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের ডিএডি মোজাফফর আলী বাদী হয়ে অস্ত্র আইনে কোতয়ালি মডেল থানায় মামলা করে।
এক মাত্র আল আমিনকে আসামী করে দায়ের করা মামলায় একমাস পর আদালতে চার্জশীট দাখিল করেন কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুল মালেক হাওলাদার। আদালত ১৫জন স্বাক্ষীর মধ্যে ৭ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।
রায়ে বিচারক উল্লেখ করেছেন, অস্ত্রের ধরন ও আসামীর পিসিআর এবং পিআর বিবেচনায় শাস্তি প্রদানের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করা হয়েছে। তাকে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষনার সময় দন্ডিত আল আমিন এজলাসে উপস্থিত ছিলো। অস্ত্রসহ আটকের পর কারাবাসের সময় দন্ডিত ১০ বছর থেকে বাদ যাবে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments