সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর বিকেলে জামালপুর উদীচীর আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।
জামালপুর দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহারুল হক, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহম্মেদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রমেন বণিক, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, নারীনেত্রী আইনজীবী শামীম আরা, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর অন্যতম সদস্য সন্তোষ কুমার রাজভর।
সমাবেশটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। বক্তব্যের পাশাপাশি গণসংগীত ও প্রতিবাদী কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এবং সকল প্রকার উগ্রবাদ ও ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments