স্টাফ রিপোটার: জনগণের ওপর কোনো আঘাত আসলে রাজপথে বিএনপিকে-জামায়াতকে পাল্টা জবাব দেওয়া হবে বলে কঠোর হুসিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। যুবলীগ মাঠে আছে, জনগণের জানমালের উপর হাত দিয়ে দেখেন আপনাদের সেই হাত ভেঙ্গে দেবো।
বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ আয়োজিত দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে “শান্তি সমাবেশ” অনুষ্ঠিত সমাবেশে তিনি এ হুসিয়ারি দেন।
সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি-জামায়াত শুধু ক্ষমতায় আসার জন্য, লোভ-লালসার জন্য রাজনীতি করে। লোভ-লালসার বাদ দিয়ে দেশের এবং জনগণের কথা ভেবে রাজনীতি করলে ভাল হতো। তিনি বলেন, জনগণের রাজনীতি বিএনপি করে নাই, সারাক্ষণ মিথ্যা আর অপপ্রচারের রাজনীতি নিয়ে পড়ে থাকে। এই ন্যাক্কারজনক রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে বলেও জানান যুবলীগ চেয়ারম্যান।
তিনি আরও বলেন, বিএনপি বিচ্ছিন্নবাদী জঙ্গি সংগঠনে পরিণত হয়েছেন। গত ১০ তারিখে আপনাদের ডাকে জনগণ সারা দেয় নাই। ৩০ ডিসেম্বর গণমিছিলের ডাক দিয়েছেন। কিন্তু জনগণ ছাড়া আপনারা গণমিছিল করবেন কিভাবে। তিনি বলেন, দেশের টাকা বিদেশে নিয়ে আরাম আয়েশে আছেন,আর এদেশের তরুন প্রজন্মকে বিপথে ঠেলে দিবেন, জঙ্গি সন্ত্রাসী বানাবেন তা হবে না। সেই দিন ভুলে যান। তিনি বলেন, আপনাদের বুঝতে হবে এদেশের মানুষ কি চায়? এদেশের জনগণ চায় প্রগতি উন্নতি, শান্তি, স্বচ্ছতা, জবাবদিহিতা। এ সকল চাহিদা বঙ্গবন্ধুকন্যা সঠিকভাবে পূরণ করেছেন বিধায় পর পর তিনবার তিনি ক্ষমতায় রয়েছেন। আগামী দিনেও তাকে জনগণ ভোট দিয়ে ৫ম বারের মত প্রধানমন্ত্রী বানাবে । তিনি বলেন, শেখ হাসিনার অভাবনীয় সাফল্যে আপনারা ভীত-সন্ত্রস্ত। আমাদের পদ্মাসেতু হয়ে গেল, আমাদের স্বপ্নের মেট্রোরেল হয়ে গেল, সামনেই কর্ণফুলী টানেল হয়ে যাবে। আপনাদের রাজনীতি তো শেষ। তল্পি-তল্পা নিয়ে এখনই প্যাকেটে ভরে, বস্তাবন্দি করে ঘরে ফিরে যান। আপনাদের গণমিছিল গণমিছিল না, আপনাদের ট্যাকটিস বন্ধ করুন। জনগণকে আঘাত করার চেষ্টা করবেন না। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একজন বীর মুক্তিযোদ্ধার হাতে গড়া সংগঠন। তিনি মুজিব বাহিনীর প্রধান, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা শেখ ফজলুল হক মণি। তিনি আরও বলেন, আমরা যুবলীগ যতদিন মাঠে আছি আপনারা জনগণকে স্পর্শ করে দেখান, এদেশের জনগণের জানমালের উপর হাত দিয়ে দেখান, আপনাদের সেই হাত ভেঙ্গে দেবো।
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
সব মন্তব্য
No Comments