স্টাফ রিপোর্টার: লেখক কর্মশালা ও পুস্তক প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলা একাডেমি। মঙ্গলবার (২০ মে) বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান।
একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন একাডেমির সচিব ড. মোঃ সেলিম রেজা।
উদ্বোধনকালে মোঃ মফিদুর রহমান বলেন, তরুণ লেখকদের নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে নানা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। বাংলাদেশে বাংলা একাডেমি এ বিষয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে তা আমাদের সাহিত্যের গতিপথ ইতিবাচক খাতে প্রবাহিত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।
তিনি আরো বলেন, তরুণরাই আমাদের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। প্রশিক্ষণ দিয়ে লেখক তৈরি করা যায় না- এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে এ ধরনের কর্মশালার মাধ্যমে তরুণ লেখকরা তাদের সৃষ্টিকর্মকে সর্বোচ্চ মানসম্মত করতে সহায়তা পেতে পারেন। বর্তমান কর্মশালাটি সফল হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ভবিষ্যতে একে আরও বৃহত্তর রূপ দানে আগ্রহী হবে বলেও জানান সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব।
ড. মোঃ সেলিম রেজা বলেন, বাংলা একাডেমি প্রথমবারের মতো ১৯৯৫ সালে তরুণ লেখকদের জন্য প্রশিক্ষণ প্রকল্প চালু করে যা নানাভাবে বিবর্তিত হয়ে বিভিন্ন সময়ে চলমান ছিল। বর্তমান কর্মশালাটি পূর্বের যেকোনো প্রকল্প বা কর্মশালার চেয়ে কার্যকর এবং যুগোপযোগী হবে বলে আমরা আশা করি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, তরুণ লেখকদের অপরিসীম আগ্রহে এবং যুক্ততায় বাংলা একাডেমির আয়োজনে লেখক কর্মশালাটি প্রাণবন্ত এবং কার্যকর হবে বলে আমরা আশাবাদী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই কর্মশালা প্রণয়নে যে সমর্থন ও সহায়তা প্রদান করেছে তা নিঃসন্দেহে আমাদের উৎসাহিত করেছে। তিনি বলেন, ভবিষ্যতে এই লেখক কর্মশালা আরও বিস্তৃত করতে মন্ত্রণালয়সহ বাংলাদেশের প্রতিশ্রুতিশীল তরুণ লেখকদের আমরা পাশে পাবো বলে ধারণা করি।
ছয় মাস মেয়াদি লেখক কর্মশালার জন্য মনোনীত লেখকদের বাংলা একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং তাদের সঙ্গে বাংলা একাডেমির চুক্তি স্বাক্ষর হয়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments