বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ব ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ উদ্বোধনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় (১৩ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, সাধারণ রোগীদের সেবার কথা বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন। আমরা সর্বদা তাই করার চেষ্টা করছি।
আমরা সকল শ্রেণি পেশার রোগী সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছি। বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় থেকে কোন রোগী যাতে সেবা ছাড়া ফিরতে না হয় সেদিকে সকলকেই নজর দিতে হবে।
উপাচার্য আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রোগ প্রতিরোধ ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, চলমান বিশ্বের খাদ্য সংকট মোকাবেলায় সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে। আমাদের চিকিৎসকদের উচিৎ হবে আগত ফসল উৎপাদনকারী কৃষকদের সেবা নিশ্চিত করা। কৃষকরা একদিন অসুস্থ থাকলে দেশের খাদ্য ঘাটতিসহ অর্থনৈতিক প্রভাব পড়বে। তাই কৃষকদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সকল চিকিৎসককে ঐক্যবদ্ধভাবে তাদের সেবা দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন।
এসময় রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, ট্রান্সফিউশন মেডিসিনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, কাউন্সিলর সুব্রত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ৮ অক্টোবর তৎকালীন আইপিজিএমআরে বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
স্টাফ রিপোর্টার: ৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামজনিত। নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ ...
সব মন্তব্য
No Comments