স্টাফ রিপোর্টার: আজ ১৯ই ফেব্রুয়ারি ২০২৫ বুধবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর ১৯-তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টায় পর্যন্ত। আজ নতুন বই এসেছে ৭০টি।
আলোচনা অনুষ্ঠান
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিশুসাহিত্যের মহীরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার শাহাদাৎ। আলোচনায় অংশগ্রহণ করেন শাহাবুদ্দীন নাগরী। সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।
প্রাবন্ধিক বলেন, বাংলা শিশুসাহিত্যে রোকনুজ্জামান খান দাদাভাই এক মহীরুহ। শিশুদের চিত্তবৃত্তির উন্মেষ ও প্রতিভার বিকাশ সাধনে তাঁর ছিল নিরলস প্রয়াস। তিনি নিজে যেমন শিশুদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, তেমনি শিশুদের মধ্যেও স্বপ্নের বীজ বুনতেন। তাঁর লÿ্য ছিল শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি ‘কচি-কাঁচার মেলা’র মাধ্যমে সারাদেশে শিশুদের মধ্যে সাংস্কৃতিক কর্মকাÐ ছড়িয়ে দিয়েছিলেন। তিনি নিজে শিশুদের জন্য ছড়া লিখতেন এবং বিখ্যাত লেখকদেরও উৎসাহ দিতেন শিশুদের উপযোগী সাহিত্য রচনার জন্য। দাদাভাই তাঁর লেখার মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে নীতিজ্ঞান, দেশপ্রেম ও চারিত্রিক গুণাবলি জাগ্রত করার চেষ্টা করতেন।
আলোচক বলেন, রোকনুজ্জামান খান দাদাভাইয়ের কাজের ব্যাপকতা ছিল অনেক। লেখক, ছড়াকার ও সংগঠক ছাড়াও তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো তিনি বাংলাদেশের একজন কিংবদন্তিতুল্য সম্পাদক। শিশু-কিশোরদের সংগঠনের আওতায় এনে তাদের মানসিক উৎকর্ষ সাধনে দাদাভাই সারাজীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ছিলেন লেখক তৈরির কারিগর। তাঁর হাত ধরেই বাংলাদেশের অনেক বিখ্যাত লেখক সাহিত্য জগতে আবির্ভূত হয়েছেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষের অতি প্রিয় মানুষ ছিলেন রোকনুজ্জামান খান দাদাভাই। শিশুদের আদর্শবান করে গড়ে তোলার জন্য তিনি যে ভ‚মিকা রেখেছেন তা অবিস্মরণীয়। তাঁর কথা, কাজ ও আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেনÑ মাহমুদউলøাহ, কাজল রশীদ শাহীন এবং তুহিন খান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মজিদ মাহমুদ, কবি কামরুজ্জামান এবং কবি শফিকুল ইসলাম। আজ ছিল সৈয়দা শামছি আরা সায়েকা’র পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘নবরস’ এবং জহির আলীমের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আবদুল আলীম ফাউন্ডেশন’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সিনথিয়া, জেরিন তাবাসসুম হক, কোহিনুর আক্তার গোলাপী, মো. রবিউল হক, অর্পণা মজুমদার, নাদিয়া আরেফিন শাওন, সালাম শামীম, রহিমা খাতুন, পূরবী দেবী এবং রীতা ভাঁদুরী। যন্ত্রাণুষঙ্গে ছিলেন তুলসী সাহা (তবলা), মো. শফিউজ্জামান (কী-বোর্ড), মো. আতিকুল ইসলাম (বাঁশি) এবং দীপঙ্কর রায় (অক্টোপ্যাড)।
আগামীকালের অনুষ্ঠান
আগামীকাল ২০ই ফেব্রæয়ারি ২০২৫/৭ই ফাল্গুন ১৪৩১ বৃহস্পতিবার। অমর একুশে বইমেলার ২০তম দিন।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ : রশীদ করীম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হামীম কামরুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু। সভাপতিত্ব করবেন সুব্রত বড়ূয়া।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments