স্টাফ রিপোর্টার: দেশের বিশিষ্ট প্রকৌশলী ও তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ গত ৯ আগস্ট ২০২৪, শুক্রবার ভোরে আমেরিকায় প্রয়াত হয়েছেন।
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশলী যিনি স্বল্প খরচে কিভাবে বড় বড় স্থাপনা গড়ে তোলা যায় এবং দুর্নীতিমুক্তভাবে কিভাবে স্থাপনা তৈরি করা যায় তার নিদর্শন রেখে গেছেন।
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এদেশের বাম আন্দোলন ও জাতীয় সম্পদ রক্ষায় তার জীবনের সর্বসময় নিবেদিত প্রাণ ছিলেন।
৯৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবন দেশবাসীর সামনে বিশেষত তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা করার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া এর আগে সারাদেশে প্রকৌশলীর শেখ মুহাম্মদ শহীদুল্লাহ-এর কর্মময় জীবন তুলে ধরে স্মরণসভা করার জন্য জাতীয় কমিটির সকল জেলা শাখা ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ উপলক্ষে আজ ১৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিপি) কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে ও রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রস্তুতি সভার শুরুতে প্রয়াত প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ-এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এম এম আকাশ, মোহাম্মদ শাহ আলম, মুজাহিদুল ইসলাম সেলিম, টিপু বিশ্বাস, অধ্যাপক এম শামসুল আলম, ড. হারুনুর রশিদ, বজলুর রশিদ ফিরোজ. ড. মোস্তাক হোসেন, শুভ্রাংশ চক্রবর্তী, সাইফুল হক, ফয়জুল হাকিম লালা, নজরুল ইসলাম, মোশরেফা মিশু, ইকবাল কবির জাহিদ, মিহির ঘোষ, শুভ কিবরিয়া, মাসুদ রানা, রজত হুদা, বেলাল চৌধুরী, রাগীব আহসান মুন্না, আলমগীর কবির, রুস্তম আলী খোকন, জাকির হোসেন, আব্দুল আলী, নাসির উদ্দিন আহমেদ নসু, সুজিত চৌধুরী, বাচ্চু ভূঁইয়া, মহিন উদ্দিন চৌধুরী, লিটন মাসুদ খান, আকবর খান, শামীম ইমাম, শিকদার হারুনুর রশিদ, রুবেল বিশ্বাস, শহিদুল ইসলাম, মৃদুল বড়ুয়া ও রুবেল শিকদার প্রমুখ।
সভায় অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক এম এম আকাশকে যুগ্ম আহবায়ক করে স্মরণসভার প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
এছাড়া প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ স্মারক গ্রন্থ সম্পাদনার জন্য অধ্যাপক আনু মুহাম্মদের ওপরে দায়িত্ব অর্পণ করা হয়। এরপর সম্পাদনা পরিষদ গঠন করা হবে।
এছাড়া নানাভাবে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ-এর জীবন কর্ম দেশবাসীর সামনের তুলা ধরার জন্য বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments