আনিছ আহমেদ ( শেরপুর):শেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবির) সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সভাপতি আবুল মনসুর আহমেদ ,আবু আহমেদ খান বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৮ জানুয়ারি শুক্রবার শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট মিলনায়তনে শেরপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল মনসুর আহমেদ। এর আগে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান সামীম,সংগঠনের পতাকা উত্তোলন করেন শেরপুর জেলা সিপিবির সভাপতি আবুল মনসুর আহমেদ। সম্মেলন অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান সামীম বক্তব্যে বলেন আওয়ামীলীগ বিএনপি দ্বিদলীয় বৃত্তের বাইরে বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। লাল ঝান্ডার শক্তিকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আনতে হবে। দুর্নীতি লুটপাট সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।পরে কাউন্সিলের মধ্যদিয়ে ১৯ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments