পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিজ শয়ন ঘর থেকে ফাইরুজ আনিকা ওয়াশিমা প্রিনন (৩৩) নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের প্রামানিক পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, ফাইরুজ আনিকা ওয়াশিমা প্রিনন নামে ওই নারী চিকিৎসক সাবেক বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রামাণিক পাড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে। ঘটনার পর তেকে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বোদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দায়িত্বে থাকলেও
প্রেষণে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এদিকে মঙ্গলবার সকালে নিজবাড়ির শয়ন ঘরে সবার অজান্তে গলায় ফ্যানের সাথে ওরনা দিয়ে ফাঁস দেন আনিকা। তবে বেলা বাড়ার পরেও আনিকা ঘর থেকে বাহির না হওয়ায়, পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে ঘরের দরজা ভেঙ্গে তাকে গলায় ওরনা পেচানো কিছু অংশ সহ মেঝেতে পড়ে থাকাতে দেখে। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতাহাল করা হয়েছে। তবে ঘটনার পর পরেই আমাদের পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে ওরনার ছিড়ে যাওয়া কিছু অংশ পেয়েছি। প্রাথমিক সুরতাহালে আত্বহত্যার বিষয়টি জানা গেছে।একই সাথে থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments