স্টাফ রিপোর্টার: কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, জাতি গঠন ও সমাজ উন্নয়নে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। এ জন্য কিশোরীদের মধ্যে (৬ষ্ঠ শ্রেণী-১০ম শ্রেণী) ঋতুবর্তীকালীন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়নে সচেতনতা সৃষ্টি করতে হবে।
আজ বুধবার রাজধানীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল মিলনায়তনে স্যানিটারী ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানের এ সব কথা বলেন তারা। জিএনবি’র ডিভেলপমেন্ট ইউনিটের হেড অব পার্টনারশিপ অখিল বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিনা বেগম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা কাজী তহুরা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শারমিন, বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আহমেদ আলী এবং জিএনবি’র প্রকল্প ব্যবস্থাপক রতন বালা ও কমিউনিকেশন ম্যানেজার আল-ইমরান মঞ্জু।
অনুষ্ঠানে ১২তম স্যামসাং ভিলেজ প্রজেক্টের অন্তর্ভূক্ত ৪টি পার্টনার স্কুলের ৬৮৫ জন কিশোরীর মধ্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় ওই সকল স্কুলে শিক্ষার মান উন্নয়ন, উপস্থিতির হার বাড়ানো, ঝড়ে পরা রোধ ও অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণের আহŸান জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ওই সকল স্কুলে শিশু বান্ধব ক্লাসরুম, সাইন্স ল্যাব, লাইব্রেরি প্রতিষ্ঠা করা, ছাত্র-ছাত্রীদের হেলথ চেক আপ ও হাইজিন কিট বিতরণ, কিশোরীদের জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ওয়েস্ট বিন স্থাপন, পরিবেশ রক্ষায় বাগান তৈরি এবং শিশু অধিকার, স্বাস্থ্য ও পরিবেশগত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট ...
স্টাফ রিপোর্টার: গর্ভাবস্থা ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ ব্যবস্থাপনায় সর্বাধুনিক চিকিৎসা নির্দেশিকা উদ্বোধন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ব থাইরয়েড দিবস ২০২৬ কে সামনে রেখে চিকি ...
স্টাফ রিপোর্টার: মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যাসিকস অব অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments