সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটেরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এড. শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিংড়া পৌর মেয়র আলহাজ¦ জান্নাতুল ফেরদৌস। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে নির্বাচিত সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বুধবার সকাল ১০টায় উপজেলা কোর্ট মাঠে সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমান এর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি’র সঞ্চালনায় সম্মেলনে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আঃ রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল ইসলাম শিমুল। এছাড়াও বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
সব মন্তব্য
No Comments